1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল–৩ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের গণসংযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল–৩ আসনে ধানের শীষের পক্ষে আইনজীবীদের গণসংযোগ

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী প্রচারণায় এবার যুক্ত হয়েছেন বরিশাল আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা ও মহানগর আইনজীবী নেতৃবৃন্দ ২৬ জানুয়ারি সোমবার কলেজ গেট ও মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

 

 

প্রচারণাকালে আইনজীবী নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। আইনজীবী নেতৃবৃন্দ বলেন , মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তাই সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তারা।

 

এ সময় বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । প্রচারণায় আইনজীবী সমাজের সরব উপস্থিতি এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network