1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পরিকল্পিত নদী শাসনের মাধ্যমে বাবুগঞ্জ–মুলাদীকে নদীভাঙনমুক্ত করা হবে : অ্যাডভোকেট জয়নুল আবেদীন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

পরিকল্পিত নদী শাসনের মাধ্যমে বাবুগঞ্জ–মুলাদীকে নদীভাঙনমুক্ত করা হবে : অ্যাডভোকেট জয়নুল আবেদীন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, পরিকল্পিত নদী শাসনের মাধ্যমে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলাকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা হবে। এ লক্ষ্যে তিনি একটি মেগা প্রকল্প গ্রহণের ঘোষণা দেন।

 

সোমবার (২৮ জানুয়ারি) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে লোহালিয়া মদিনাতুল কুরআন কওমি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “নদীর একূল ভাঙে, ওকূল গড়ে—এই তো নদীর খেলা রে”—এই গানের বাস্তবতাকে পেছনে ফেলে আধুনিক ও পরিকল্পিত নদী শাসনের মাধ্যমে বাবুগঞ্জ–মুলাদীকে স্থায়ীভাবে নদীভাঙন থেকে রক্ষা করা হবে।

 

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন, দলীয় নেতাকর্মী কিংবা ঠিকাদারের কোনো ধরনের দুর্নীতি ও চুরি কখনোই বরদাশত করা হবে না। সঠিক তদারকির মাধ্যমে প্রতিটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে, ইনশাল্লাহ।

 

তিনি আরও বলেন, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলাকে একটি আধুনিক ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তোলা হবে এবং জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষের কল্যাণে তিনি যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে রেখেছেন, তা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

 

নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নারীদের আর ঘরে বসিয়ে রাখার সুযোগ নেই। বিএনপি ক্ষমতায় এলে ঘরে ঘরে ফ্যামিলি কাজ সরবরাহ করা হবে, যাতে নারীরা স্বাবলম্বী হতে পারেন। পাশাপাশি পুরুষদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

 

যোগাযোগ ব্যবস্থার চরম অবনতির কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছরে বাবুগঞ্জ–মুলাদীর যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বিএনপি নির্বাচিত হলে অনুন্নত যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হবে।

তিনি বাবুগঞ্জ বাজারের বেহাল দশার উদাহরণ টেনে বলেন, ইতিমধ্যে বাবুগঞ্জ বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগের মাধ্যমে কুশল বিনিময় করেছেন।

 

ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে বাবুগঞ্জ বাজারকে একটি আধুনিক ও মানসম্পন্ন বাজারে রূপান্তর করা হবে বলে আশ্বাস দেন তিনি।

 

রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, বিএনপি নেতা জামাল হোসেন পুতুল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network