1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের আলোচিত মাদক দম্পতি মান্না-শিল্পী সেনাবাহিনীর হাতে গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালের আলোচিত মাদক দম্পতি মান্না-শিল্পী সেনাবাহিনীর হাতে গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর আলোচিত মাদক ব্যবসায়ী দম্পতি মান্না সুমন ও তার স্ত্রী শিল্পী বেগমকে আটক করেছে সেনাবাহিনী।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৫টা নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় তাদের নিজ বাসা থেকে এই দম্পতিকে আটক করা হয়।

 

জানাযায়, নগরীতে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকদিন ধরে বিশেষ নজরদারি ও তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে সেনাবাহিনী নগরীর মোহাম্মদপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে মান্না সুমন দম্পতির বাসা তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনী তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

উল্লেখ্য, এর আগেও গত শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় কাউনিয়া থানার একটি অভিযানে শিল্পী বেগমকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩০০ মিলিলিটার দেশীয় মদ, কিছু দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছিল।

 

ওই অভিযানের সময় কৌশলে পালিয়ে যান তার স্বামী মান্না সুমন। তবে পরে ২৮ অক্টোবর গভীর রাতে নগরীর চড়কাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের কাছে মান্না সুমন ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network