1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ব্যাংকের সহযোগিতায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার উদ্যোগে দুই শত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংস্থার নিজস্ব কার্যালয়, কাশিপুর সংলগ্ন ২৮ নং ওয়ার্ড, মহানগর কলেজ সড়ক, বিসিসি, বরিশালে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শিক্ষক মোঃ মিজানুর রহমান বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ঢাকা ব্যাংকের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে।”

এরপর বক্তব্য রাখেন এনামুল কবির, অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, বরিশাল।

তিনি বলেন, “এই ধরনের উদ্যোগ দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরবর্তীতে বক্তব্য রাখেন সাইফুল আলম বাচ্চু, অবসরপ্রাপ্ত শিক্ষক, বেগম তফফাজল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ। তিনি বলেন, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এলে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব ও বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ আইয়ুব আলী হাওলাদার।

তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের পাশে দাঁড়ানো মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার পরিচয়। বক্তারা ঢাকা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে দৃষ্টি প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network