নিজস্ব প্রতিবেদক : সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বরিশাল মহানগরীর ২৭ নং ওয়ার্ডের নবগ্রাম রোড এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গত (২৫ জানুয়ারি) থেকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়ার্ড ছাত্রদল কর্মী রবিউল হাওলাদার পলাশ জানান, গত ২২ জানুয়ারি থেকে ২৭নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে মজিবর রহমান সরোয়ারের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন তারা। কিন্তু সম্প্রতি ওয়ার্ডটির সাবেক কাউন্সিলর নূরুল ইসলাম বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন, হাসিনা সরকারের সময়ে নুরুল ইসলাম এলাকায় জমি দখল এবং ভোট চুরিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন।...
নিজস্ব প্রতিবেদক : সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বরিশাল মহানগরীর ২৭ নং ওয়ার্ডের নবগ্রাম রোড এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
এর আগে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গত (২৫ জানুয়ারি) থেকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়ার্ড ছাত্রদল কর্মী রবিউল হাওলাদার পলাশ জানান, গত ২২ জানুয়ারি থেকে ২৭নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে মজিবর রহমান সরোয়ারের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন তারা। কিন্তু সম্প্রতি ওয়ার্ডটির সাবেক কাউন্সিলর নূরুল ইসলাম বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন, হাসিনা সরকারের সময়ে নুরুল ইসলাম এলাকায় জমি দখল এবং ভোট চুরিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন।
তারা বলেন, ‘আমরা ধানের শীষের বিপক্ষে নই, আমরা বিএনপির বিপক্ষেও নই। বিএনপি আমাদের রক্তে মিশে আছে। কিন্তু আমরা ওইসব কথিত দালালদের বিরুদ্ধে দাঁড়িয়েছি; যারা বিগত দিনে আমাদের ওপর নির্যাতন চালিয়েছে এবং মানুষের ভোটাধিকার হরণ করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোনে সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, ‘অনেক আগে থেকেই তিনি মহানগর বিএনপির সদস্য ছিলেন। বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লার নির্দেশে বাধ্য হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একটি মহল তাকে চক্রান্ত করে ফাঁসাতে ব্যস্ত।’
বিক্ষোভ কর্মসূচিতে এ সময় আরও উপস্থিত ছিলেন: ২৭নং ওয়ার্ড যুবদলের সাহাবুদ্দিন বাপ্পি, স্বেচ্ছাসেবক দলের উজ্জ্বল হাওলাদার, ওলামাদলের নাইম ইসলাম ও সাকিবুল ইসলাম রিপনসহ শতাধিক নেতাকর্মী।