1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় নারী কর্মীরা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় নারী কর্মীরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাইয়ের নির্বাচনি প্রতীক হাতপাখার পক্ষে গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন নারী কর্মীরা।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

 

এসময় চরমোনাইয়ের মহিলা কর্মীরা নারীদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নৈতিক সমাজ গঠনে হাতপাখা প্রতীকের গুরুত্ব তুলে ধরেন। নারী ভোটারদের মধ্যে এমন প্রচারণা সাড়া ফেলেছে বলে জানান স্থানীয়রা।

 

প্রচারণাকালে নারী কর্মীরা বলেন, নারীর মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় হাতপাখাই সবচেয়ে যোগ্য প্রতীক। আমরা ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছি।

 

গণসংযোগকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে হাতপাখার পক্ষে জনসমর্থন দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। আগামী নির্বাচনে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হাতপাখার বিজয়কে ত্বরান্বিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network