1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জের চাঁদপাশায় লাঙ্গল প্রতীকের গণসংযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জের চাঁদপাশায় লাঙ্গল প্রতীকের গণসংযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন তাঁর একমাত্র কন্যা হাবিবা কিবরিয়া।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনভর বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মোহনগঞ্জ বাজার, ময়দানের হাট, নমরহাট বাজার, উচাপুল, লাকুটিয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি তাঁর পিতার জন্য দোয়া কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসসহ বরিশাল জেলা, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

পরে বিকেলে চাঁদপাশা ইউনিয়নের জুনিয়রদের হাট এলাকায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া।

 

এ সময় জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network