1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দুই শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে প্রাইম ব্যাংকের শীতবস্ত্র বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে দুই শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে প্রাইম ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : প্রাইম ব্যাংকের সহযোগিতায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার উদ্যোগে দুই শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় সংস্থার নিজস্ব কার্যালয়, কাশিপুর সংলগ্ন বিসিসি, বরিশালে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতা মোকাবিলায় দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শিক্ষক মোঃ মিজানুর রহমান বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন,  এনামুল কবির, অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, বরিশাল, সাইফুল আলম বাচ্চু, অবসরপ্রাপ্ত শিক্ষক, বেগম তফফাজল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব ও বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ আইয়ুব আলী হাওলাদার।

মোঃ আইয়ুব আলী হাওলাদার তাঁর বক্তব্যে বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। প্রাইম ব্যাংকের এই সহযোগিতা মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত হওয়া প্রয়োজন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network