1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাশিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

কাশিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরের কাশিপুর ২৯ নং ওয়ার্ডে বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনের নেতৃত্বে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের দুঃখ-দুর্দশায় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মামুন রেজা খান, বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম ইমরান, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী হায়দার, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম পাভেল এবং ছাএদল নেতা মোঃ নূর হাসান ইমন।

 

 

এছাড়াও ২৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করেন। স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

উল্লেখ্য, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপি ও তার অঙ্গসংগঠনসমূহ ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network