নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে ভোটের সমীকরণে বড় পরিবর্তনের আভাস দিচ্ছেন নারী ভোটাররা। বিভাগের ছয়টি জেলায় ২১টি সংসদীয় আসনে নারী ভোটারের সংখ্যা প্রায় পুরুষ ভোটারের সমান হওয়ায় প্রার্থীদের জয়-পরাজয়ের হিসাব এখন অনেকটাই নির্ভর করছে তাদের সিদ্ধান্তের ওপর।
এ অবস্থায় বড় ও ছোট সব দলের প্রার্থীরাই নারী ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি ও কৌশলী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। উঠান বৈঠক, নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং ঘরে ঘরে গিয়ে নারীদের সঙ্গে সরাসরি কথা বলার প্রবণতা এবার আগের যেকোনো নির্বাচনের সময়ের তুলনায় বেশি লক্ষ্য করা যাচ্ছে।
বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ছয়টি জেলায় মোট ভোটার সংখ্যা ৭৪ লাখ ২৩ হাজার ৫২২ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৩৬ লাখ ৪৯ হাজার ৩১৭ জন, যা মোট ভোটারের প্রায় অর্ধেক।
অপরদিকে, বিভাগের ২১টি আসনে বিভিন্ন দল ও জোটের হয়ে মোট ১২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন মাত্র দুইজন।
এই দুই নারী প্রার্থীর একজন বরিশাল-৫ (সিটি করপোরেশন–সদর উপজেলা) আসনে বাসদ মনোনীত মই প্রতীকের প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী। অপরজন ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
উল্লেখ্য, বরিশাল বিভাগের ছয়টি জেলায় মোট ভোটার সংখ্যা ৭৪ লাখ ২৩ হাজার ৫২২ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৩৬ লাখ ৪৯ হাজার ৩১৭ জন, যা মোট ভোটারের প্রায় অর্ধেক। বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৮৪ হাজার ৯৪৮ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখের বেশি।