1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমি যতদিন এমপি ছিলাম, ততদিন উপজেলা ছাত্রদল সভাপতি জেলে ছিল : বরগুনার-২ এমপি প্রার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

আমি যতদিন এমপি ছিলাম, ততদিন উপজেলা ছাত্রদল সভাপতি জেলে ছিল : বরগুনার-২ এমপি প্রার্থী

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনা-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি বলেছেন, আমি যতদিন এমপি ছিলাম, চাঁদাবাজি করায় পাথরঘাটা ছাত্রদল সভাপতি ততদিন জেলে ছিল।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খলিফার হাটে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, দাঁড়িপাল্লার দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ।

সবশেষ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মণি সংসদ সদস্য নির্বাচিত হন।

 

প্রধান অতিথির বক্তব্যে মণি বলেন, আপনাদের কাছে একটা ঘটনা বলি- আমি যখন এমপি ছিলাম, তখন পাথরঘাটা ছাত্রদল সভাপতি ছিল ছোট্ট। ‌ছোট্ট পাইলা ধরে চান্দা খেত। চিংড়ি মাছের পোনার পাতিল থেকে চান্দা নিত। এটা শুনে আমি তিনবার নিষেধ করেছি। এরপর ওসিকে দিয়েও নিষেধ করিয়েছি। বলেছি, টাকা-পয়সা লাগলে- নিয়ে ব্যবসা-বাণিজ্য কর। কিন্তু আমার কথা শোনেনি। এরপর আমি যতদিন এমপি ছিলাম, ততদিন জেলেই ছিল।

 

চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা চান্দা খাইছেন- ভালো হয়ে যান, এটা আমি অনুরোধ করি।

 

জনসভায় জামায়াতে ইসলামী প্রসঙ্গে মণি বলেন, উলটাপালটা করার কারণে দেশে কোনো দাঁড়িপাল্লা নাই। দাঁড়িপাল্লার দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network