1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে অস্ত্র ও হাতবোমা উদ্ধারের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

মুলাদীতে অস্ত্র ও হাতবোমা উদ্ধারের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে অস্ত্র, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

 

গত বুধবার রাতে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুব বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেন। এতে ১০জনের নাম উল্লেখ করে ২৫জনকে আসামি করা হয়েঝে বলে জানায় পুলিশ।

 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় মুলাদী ও হিজলা ক্যাম্পের সেনা সদস্যরা বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় যৌথ অভিযান চালায়।

 

এসময় ১টি রিভলবার, রামদাসহ দেশিয় অস্ত্র, হাতবোমা তৈরির গানপাউডার, স্পিন্টার ও অন্যান্য সরঞ্জাম, মোটরসাইকেলসহ ৮জনকে গ্রেপ্তার করা হয়।  বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মাহবুব জানান, অস্ত্র ও হাতবোমা উদ্ধারের ঘটনায় বুধবার রাতে মুলাদী থানায় ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে।

 

এতে বালিয়াতলী গ্রামের ইব্রাহীম তালুকদারের ছেলে জোবায়ের তালুকদার (২৬), দাদন হাওলাদারের ছেলে ইয়াকুব হাওলাদার (২৫), মন্তাজপুর গ্রামের রহিম হাওলাদারের ছেলে রহমাতুল্লাহ (২৫), পশ্চিম বালিয়াতলী গ্রামের মৃত নাসির হাওলাদারের ছেলে তোফাজ্জেল (২৫), উত্তর বালিয়াতলী গ্রামের মৃত আনিচ হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২৫), নেকমত আলী ব্যাপারীর ছেলে লাবন ব্যাপারী (২৮), মোকলেছুর রহমান সরদারের মেয়ে মোরশেদা (৪৫) এবং সরোয়ার হোসেনের মেয়ে মিতু (২০)সহ ১০জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছে ১৫জন।

 

আসামিদের মধ্যে ইয়াকুব হাওলাদার ও নয়ন হাওলাদারের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা রয়েছে।

 

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছে। গ্রেপ্তার ৮জনকে বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network