1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে শেরে বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

উজিরপুরে শেরে বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরের ঐতিহ্যবাহী শেরে বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোসাম্মৎ শামিমা নাসরিন উর্মি।

 

সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও ক্রীড়া অনুষ্ঠানের আহ্বায়ক দেবাশীষ বিশ্বাস, আতিকুল ইসলাম বিপ্লবসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে হলে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের কোনো বিকল্প নেই। এসব কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network