1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হিজলায় বিএনপি প্রার্থীর সঙ্গে মুয়াজ্জিনদের মতবিনিময় - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

হিজলায় বিএনপি প্রার্থীর সঙ্গে মুয়াজ্জিনদের মতবিনিময়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ (হিজলা–মেহেন্দীগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী মোঃ রাজিব আহসান ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় করেছেন।

 

২৯ জানুয়ারী সোমবার সকাল ১১টায় হিজলা উপজেলার কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মতোবিনিময় সভায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। সভায় ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ঐক্য, নৈতিকতা ও জনকল্যাণমূলক রাজনীতির গুরুত্ব নিয়ে খোলামেলা আলোচনা হয়।

 

এ সময় রাজিব আহসান বলেন, ধর্মীয় নেতৃত্ব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ন্যায়বিচার, সততা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

তিনি আগামী দিনে হিজলা–মেহেন্দীগঞ্জ–কাজিরহাটকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি ধন্যবাদ জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান তিনি। সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য অনুরোধ করেন তিনি।

 

কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ সালাহ উদ্দিন, ইমাম মোয়াজ্জিনদের নানান সমস্যার কথা তুলে ধরে বলেন নির্বাচিত হলে ইমাম মোয়াজ্জিনদের সমস্যা সমাধানে কাজ করার দাবি জানান।

 

মতোবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, যুবদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অলি উদ্দিন সুমন, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network