1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ন্যায় ও ইনসাফভিত্তিক বরিশাল গড়বো : মুফতী ফয়জুল করীম - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

ন্যায় ও ইনসাফভিত্তিক বরিশাল গড়বো : মুফতী ফয়জুল করীম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় জনসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দিয়ে আরও বলেছেন, বরিশালের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার।

 

আমি ক্ষমতার জন্য নয়; আল্লাহভীরু নেতৃত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছি। মানুষের জান-মাল, ইজ্জত ও অধিকার রক্ষাই হবে আমার প্রধান অঙ্গীকার।

 

তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে বরিশালে সুশাসন, সামাজিক ন্যায়বিচার, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধভিত্তিক প্রশাসন নিশ্চিত করা হবে। কোনো ধরনের দলীয় স্বার্থ নয়, বরং সাধারণ মানুষের অধিকার ও কল্যাণই হবে রাজনীতির মূল লক্ষ্য।

 

এ সময় স্থানীয় জনগণ শায়খে চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন। জনসংযোগে দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network