1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল ৪ আসনকে উন্নয়নের চাঁদরে মুড়িয়ে দিবো : আবুল খায়ের - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল ৪ আসনকে উন্নয়নের চাঁদরে মুড়িয়ে দিবো : আবুল খায়ের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দিগঞ্জ) আসনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের বলেছেন, জনতার রায়ে নির্বাচনে বিজয়ী হতে পারলে সবধরনের উন্নয়ন থেকে বঞ্চিত বরিশাল-৪ আসনকে উন্নয়নের চাঁদরে মুড়িয়ে দিবো।

 

মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নে ২৮ জানুয়ারি দিনভর হাত পাখা মার্কার প্রার্থী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়েরের গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। দড়িচর খাজুরিয়া এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি আরও বলেছেন, আমাদের এই জন্মভূমি সুজলা-সুফলা, সুন্দর একটি দেশ। আর এই দেশটাকে আরো সুন্দর করতে দরকার হলো উন্নত যাতায়াত ব্যবস্থাসহ যাবতীয় উন্নয়নের ছোঁয়া। আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার বারবার পালা বদল হয়েছে কিন্তু  উন্নয়নের ছোয়ার কোন বদল হয়নি।

 

আমাদের এই দেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে চলার কথা কিন্তু না তা হচ্ছে না। আর এর পিছনে সবচেয়ে বড় বাঁধা দুর্নীতি ও দুঃশাসন। আমরা যদি এই দেশকে দুর্নীতি ও দুঃশাসনের কবল থেকে রক্ষা করতে না পারি তাহলে কখনোই আমাদের দেশের উন্নয়ন ঘটবে না।

 

তিনি আরও বলেন, আপনারা জানেন পতিত স্বৈরাচার সরকার এ দেশ থেকে ২৮ লাখ ৬০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এই অর্থ দিয়ে ২০০টি পদ্মা সেতু হতো। জনগণের উদ্দেশ্যে মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের বলেন, বাংলাদেশের সকল সমস্যার মূলে একমাত্র দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ।

 

এমতাবস্থায় আগামীর বাংলাদেশকে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়তে হয় তাহলে জনগনকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেয়ার মাধ্যমে দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।

 

এ সময় অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সদস্য মাওলানা জাফর হোসাইন, বরিশাল-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ বিন কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসেন আনছারিসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network