1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে অস্ত্র মামলায় আশিক আব্দুল্লাহর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে অস্ত্র মামলায় আশিক আব্দুল্লাহর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: অস্ত্র মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

ব‌রিশালের মহানগর দায়রা জজ আদালতের বিচারক মীর মো. এমতাজুল হক গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন বলে বেঞ্চ সহকারী মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন।

 

আশিক আব্দুল্লাহ শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহর কনিষ্ঠ ছেলে।

 

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০১১ সালে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে একটি এনপিবি পিস্তল কেনেন।

 

২০২৪ সালের ২৫ অগাস্ট বেসামরিক জনগণকে দেওয়া লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার পিস্তল ও গোলাবারুদ থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অস্ত্র ও গোলাবারুদ কোথাও জমা দেননি তিনি। তাই ২০২৪ সালের ১৩ মার্চ তার নামে কোতোয়ালি মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রুনু সরদার বাদী হয়ে মামলা করেন।

 

ওই থানার তৎকালীন এসআই সাইফুল ইসলাম ২০২৫ সালের ৮ জুলাই আশিক আব্দুল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

 

বেঞ্চ সহকারী জানান, আদালত চার্জশিট গ্রহণ করে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network