1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের কারণে আমরা গর্বিত : জহির উদ্দিন স্বপন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের কারণে আমরা গর্বিত : জহির উদ্দিন স্বপন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, অবিভক্ত বাংলার সমবায় ও ঋণদান মন্ত্রী, আইন ও বিচার মন্ত্রী, পাক-ভারত কেন্দ্রীয় সরকারের আইন ও শ্রম মন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান। আমরা তার উত্তরসূরী।

 

তিনি আরও বলেছেন, বিশ্বের অনেক দেশে গিয়ে যখন মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডলের এলাকার লোক হিসেবে নিজেকে পরিচয় দেই, তখন তারা ব্যাপক সমিহ করেন। অথচ আমাদের দেশের বর্তমান প্রজন্ম মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডলের ইতিহাস সম্পর্কে জানেনা। এটা অত্যন্ত দুঃখজনক। অতীতে কেউ এই গুনীজনের গুরুত্ব নিয়ে ভাবেননি।

 

মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডলের  ১২৩ তম জন্মজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের আয়োজনে প্রয়াত মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের স্মৃতি চারণে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করা হলে যোগেন্দ্রনাথ মন্ডলের স্মৃতিরক্ষার্থে সবধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডলের ইতিহাস সম্পর্কে জানতে পারেন।

 

অনুষ্ঠানের শুরুতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের সভাপতি মন্টু লাল মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোতোষ সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্ময়ক ও বার্থী  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন মিঞা, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু,  পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু,  গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও ধানের শীষের নির্বাচনী মিডিয়া সেলের আহবায়ক জহুরুল ইসলাম জহির সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network