1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় রাজনীতিতে নয়া মেরুকরন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বানারীপাড়ায় রাজনীতিতে নয়া মেরুকরন

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তন শুরু হয়েছে। একদিকে উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টারসহ দুই নেতার পদত্যাগ এবং জামায়াতে যোগদানের গুঞ্জন, অন্যদিকে আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী মেয়র ও নেতাদের ধানের শীষের পক্ষে গণসংযোগে নামার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য ও উপজেলা শাখার ২ নম্বর সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার এবং পৌর কৃষক দলের আহ্বায়ক আ. গাফফার হোসেন বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

 

জানা গেছে, বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী সরদার শরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে মাহবুব মাস্টারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত জুলাইতে অনুষ্ঠিত সম্মেলনে বানারীপাড়া উপজেলা সাধারণ সম্পাদকের পদ না পাওয়ায় মাহবুব মাস্টারের অনুসারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটল এই পদত্যাগের মাধ্যমে।

 

পদত্যাগের কারণ হিসেবে মাহবুব মাস্টার জানান, চার দশক নিষ্ঠার সঙ্গে কাজ করেও লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘দলে এখন টাকায় মনোনয়ন বিক্রি হয় এবং নেতাদের কাছে কর্মীরা প্রতারিত হচ্ছে।’

 

মাহবুব মাস্টারের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, আজ শুক্রবার বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে তারা বিশাল অনুসারীসহ জামায়াতে যোগদান করবেন। তবে মাহবুব মাস্টার সরাসরি যোগদানের কথা স্বীকার করেননি। তিনি বলেন, ‘আমি রাজনীতিতেই থাকব, কোন দলে যাব দু-এক দিনের মধ্যে জানতে পারবেন।’

 

জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন জানান, পদত্যাগের কথা শুনেছেন। মাহবুব মাস্টারের অভিমান ভাঙিয়ে তাঁকে দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

 

এদিকে সবাইকে অবাক করে দিয়ে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। বৃহস্পতিবার বানারীপাড়া পৌর শহরে বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থী সরদার শরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও টানা ১৭ বছরের সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর সাইদুর রহমান শাহজাহান ,উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জগন্নাথ প্রমুখ।

 

গোলাম সালেহ মঞ্জু মোল্লা বলেন, ‘আমাদের নেত্রী দেশ ছেড়ে গেছেন, দল নিষিদ্ধ হয়েছে। আপাতত রাজনীতি করছি না। আমরা জামায়াত করতে পারি না এবং জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, তাই মুক্তিযোদ্ধা হিসেবে আমরা ধানের শীষের জন্য কাজ করছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network