উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার মাদার্শী ঐতিহ্যবাহী ফোরকানীয়া মাদ্রাসা এন্তেজামীয়া কমিটির উদ্যােগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৩০ জানুয়ারী রোজ শুক্রবার বাদ আছর মাদ্রাসা মাঠে তাফসীরুল কুরান মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় শিকারপুর সরকারি শেরেবাংলা ডিগ্রি কলেজ এর উপাধ্যক্ষ মোঃ আনিচুর রহমান এর সভাপতিত্বে ও উজিরপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি বাংলাদেশ পুলিশ বিপিএম,পিপিএম,ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ড.এম আকবর আলী,
প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ ডিআইজি খান সাঈদ হাসান,বিশেষ অতিথি বরিশাল পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় ও মাহফিল পরিচালনার প্রধান উপদেষ্টা ছিলেন গন অধিকার পরিষদ এর জাতীয় কার্যনির্বাহ কমিটির সদস্য,অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এসোসিয়েশন অব বাংলাদেশ এর আইন বিষয়ক সম্পাদক ও তাকওয়া রিভারভিউ টাওয়ারের ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব এইচ.এম আব্বাস আলী (আব্বাসী) মাহফিলে প্রধান আলোচক হিসাবে কোরান ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করবেন খতিব ও পরিচালক মারকাজুল সুন্নাহ্ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, কেরানীগঞ্জ, ঢাকা,থেকে আগত বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান,
বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন ইমাম ও খতিব মোহাম্মদপুর জামে মসজিদ,ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি কাওছার আহমেদ,আব্দুর রব ফাতিহা ইসলামিক একাডেমি মাদ্রাসার প্রধান মহতামিম মাওলানা ইব্রাহিম কাওছার সালাফি।এছাড়াও এলাকার উলামায়েকেরাম উপস্থিত থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন।এছাড়াও উপস্থিত ছিলেন ৮নং শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সত্তার মল্লিক,
উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম খোকন ডাকুয়া,অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম রাড়ী,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাকিল আহম্মেদ মোল্লা,ঢাকা উত্তরখান থানা ছাএ বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ইমন,মাহফিল এন্তেজামিয়া কমিটির প্রদান উপদেষ্টা আলহাজ্ব এইচ.এম আব্বাস আলী (আব্বাসী)সেচ্ছাসেবীদের মাঝ গেঞ্জি বিতরণ ও সুরা, গজল,হাম,নাত,প্রতিযোগিতায়, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বক্তারা কোরান ও হাদিসের আলোকে বিভিন্ন নির্দেশনা মূলক আলোচনা করেন এবং সকলকে ইসলামের সুশীতল ছাড়া তলে থেকে জীবন গঠনের জন্য আহ্বান জানান।
এসময় প্রধান বক্তা কুরআন ও হাদিসের আলোকে দীর্ঘক্ষন ওয়াজ নসিহত করেন।