1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় ব্যাপক সাড়া - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাকেরগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় ব্যাপক সাড়া

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বরিশালের বাকেরগঞ্জে প্রচারণায় নেমেছে হ্যাঁ ভোট সমর্থক গোষ্ঠী।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লিদের মাঝে “হ্যা” সমর্থক গোষ্ঠীর আহবায়ক ও নতুন বাকেরগঞ্জের স্বপ্নদ্রষ্টা এম আনোয়ার হোসেন সিকদার লিফলেট বিতরণ করেন। এসময় এনসিপির বরিশাল জেলার সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মুন্সী উপস্থিত ছিলেন।

 

হ্যা ভোট ক্যাম্পেইনের সময় এম আনোয়ার হোসেন সিকদার বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া। আর ‘না’ মানে হচ্ছে দিল্লির দালালী, বিচারিক হত্যাকাণ্ডকে সমর্থন দেওয়া। ‘হ্যাঁ’ মানে বিগত ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম, খুন ও আয়নাঘরের সংস্কৃতির মানবতাবিরোধী অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা।

 

তিনি বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন। তারই ধারাবাহিকতায় ‘হ্যা ভোট সমর্থক গোষ্ঠীর’ ব্যানারে তিনি বাকেরগঞ্জ উপজেলায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে গণজমায়েত কর্মসূচি করছেন।গণজমায়েতের উদ্দেশ্য হলো, গণভোটের গুরুত্ব জনগণের সামনে স্পষ্ট করা, বিভ্রান্তি ও রাষ্ট্র সংস্কারের পক্ষে একটি সুসংহত গণসচেতনতা গড়ে তোলা।

 

তিনি আরও বলেন, ছাত্রসমাজ ও সাধারণ জনগণ ইতোমধ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে প্রথম সিলই পড়বে ‘হ্যাঁ’-এর পক্ষে। তিনি বাকেরগঞ্জবাসীকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গ্রাম ও মহল্লায় প্রচার প্রচারণা জোরদার করার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network