1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরকাউয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মাসুদ হাসান মামুন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

চরকাউয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মাসুদ হাসান মামুন

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে বরিশাল ভার্সিটির আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে ধারাবাহিক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এবং বরিশাল মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন।

 

এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর–৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডঃ মজিবর রহমান সরওয়ারকে বিজয়ী করার আহ্বান জানান।

 

প্রচারণাকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা রাব্বি শামীম, সাবেক বরিশাল জেলা ছাত্রদলের নেতা মোঃ মামুন খন্দকার, বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলি হায়দার, যুগ্ম আহ্বায়ক মোঃ তালাশ ও মোঃ সাইফুল ইসলাম সুজন।

 

এ ছাড়া চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ সিকদার, সদস্য সচিব মোঃ সোহেল মৃর্ধা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুজন হাং, যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম হাসান, মোঃ রাকিব ও মোঃ রুহুল আমিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

গণসংযোগকালে মাসুদ হাসান মামুন বলেন, “দীর্ঘদিন পর জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। মজিবর রহমান সরওয়ার একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network