1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলার হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম মোস্তফা সিকদার। তিনি তিন নং ওয়ার্ডের মৃত আবদুর রহমান সিকদারের ছেলে।

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত হিজলা গৌরব্দী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্যের একটি দল রাত ৩টার দিকে হিজলার চর কুশুরিয়া এলাকায় তল্লাশি শুরু করে।

 

অভিযানে ১২টি দেশীয় ধারালো অস্ত্র, একটি চাইনিজ কুড়াল ও ৩টি মোবাইল ফোন সেটসহ মোস্তফা সিকদারকে আটক করা হয়।

 

সেনাবাহিনী  জানায়, আটককৃত ব্যক্তি ও উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী।

 

জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network