1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তালতলীতে ১০০ কেজি ঝাটকা ইলিশ জব্দ, জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

তালতলীতে ১০০ কেজি ঝাটকা ইলিশ জব্দ, জরিমানা

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
কাওসার হামিদ,  তালতলী,বরগুনা:  বরগুনার তালতলী উপজেলায় ঝাটকা ইলিশ পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দকৃত ঝাটকা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে তালতলী উপজেলা পরিষদের সামনে আমতলী–তালতলী সড়ক থেকে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকটি উপজেলা পরিষদ চত্বরে এনে তল্লাশি চালিয়ে প্রায় ১০০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জব্দকৃত ঝাটকা ইলিশগুলো উপজেলার ফকিরহাট এলাকা থেকে ঢাকার বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইলিশবাহী ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ঝাটকা বহনকারী কোনো মালিককে পাওয়া যায়নি।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল জব্দকৃত ঝাটকা ইলিশগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। একই সঙ্গে ট্রাকচালক শাকিলকে মৎস্য আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায় শেষে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, নৌ-পুলিশের ইনচার্জ সাগর ভদ্রসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, ঝাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ঝাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network