1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নাসরিন হক’র মৃত্যুতে এনডিপির গভীর শোক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

নাসরিন হক’র মৃত্যুতে এনডিপির গভীর শোক

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালের সহধর্মীনি মিসেস নাসরিন হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মহান আল্লাহর সান্নিধ্যে ফিরে যান।

 

তাঁর ইন্তেকালে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
এক যৌথ শোকবার্তায় এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

নেতৃদ্বয় বলেন, “মিসেস নাসরিন হক ছিলেন একজন সজ্জন, ধর্মভীরু ও মানবিক গুণাবলীর অধিকারী নারী। তাঁর ইন্তেকালে পরিবার ও স্বজনদের পাশাপাশি দেশ একজন সম্মানিত অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালো। আমরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি— তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদায় আসীন করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন।”

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) যোহরের নামাজের পর ঢাকা ক্যান্টনমেন্ট আল্লাহু মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে একই দিন তাঁকে আজিমপুর নতুন কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে সকলের নিকট মরহুমার রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network