1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে জমিজমার বিরোধের জেরে ঘরবাড়ি ভাংচুর-লুটপাট, নারীসহ আহত-৩ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাকেরগঞ্জে জমিজমার বিরোধের জেরে ঘরবাড়ি ভাংচুর-লুটপাট, নারীসহ আহত-৩

  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

বাকেরগঞ্জ প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হামলা-মারধর, শ্লীলতাহানি, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছে। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উপজেলার নিয়ামতি ইউনিয়নের চামটা গ্রামে শনিবার রাত সাড়ে ৭টার সময় এ ঘটনা ঘটে। আহতরা হলেন হারুন হাওলাদার, (৬০), মিতু বেগম (৩০) ও আলাউদ্দিন হাওলাদার (২১)।

 

বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গৃহিনী শাহানাজ বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও অভিযোগ সূত্রে জানা যায়, চামটা গ্রামের মোঃ হারুন হাওলাদারের সাথে জমিজমা নিয়ে একই বাড়ির রিয়াজ হাওলাদারদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ভূমিদস্যু রিয়াজ হাওলাদার ও মামুন হাওলাদার তার ভোগদখলীয় জমি জবরদখল করতে প্রায় সময় দা ও বটি লইয়া মারধর খুনজখমসহ তাড়াইয়া দিতে আসে। পূর্ব বিরোধকে কেন্দ্র করিয়া শনিবার রাত সাড়ে ৭ টার সময় রিয়াজ হাওলাদার ও মামুন হাওলাদার পরিকল্পিতভাবে হাতে দা, লোহার পাইপ ও লাঠিসোটা লইয়া বসতঘরের সামনে অনধিকার প্রবেশ করিয়া তাদেরকে অশ্লীল ভাষায় গালাগাল ও খুনজখমের হুমকি দেয়। ওই সময় আলাউদ্দিন হাওলাদার প্রতিবাদ করিলে তাকে কিল ঘুষি মেরে লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। মারধরের কারণে আহত রিয়াজ হাওলাদার রক্তরমি করেন। হামলার সময় হামলাকারীরা রিয়াজ হাওলাদারের স্ত্রী মিতু বেগমের পরিধেয় কাপড় টানাহেচরা করিয়া তার শ্লীলতাহানি করে এবং নগদ ৬৬ হাজার টাকাসহ ৮ আনা স্বর্ণের চেইন লুটপাট করে নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে ভূমিদস্যু রিয়াজ হাওলাদাররা ২ফ্রেব্রুয়ারি বেলা সাড়ে ১২ টার সময় পুনরায় হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। হামলার ঘটনায় কোন মামলা মোকদ্দমা করিলে ভূমিদস্যুরা আলাউদ্দিন হাওলাদারদের খুন করিবে ও মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকাইবে বলিয়া হুমকি দেয়।

 

অভিযোগকারী শানাজ বেগম সাংবাদিকদের জানান, ভূমিদস্যু রিয়াজ হাওলাদাররা তাদের জমি জবরদখল করতে তার বৃদ্ধ স্বামী হারুন হাওলাদার ও পুত্রবধূ মিতুসহ ৩জনকে পিটিয়ে যখন করেছে। এই ঘটনায় তিনি প্রশাসনের নিকট ন্যায় বিচারের দাবি জানান।

 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা জানান, চামটা গ্রামের মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এনিয়ে তদন্তকাজ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network