1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পায়রা সমুদ্র বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

পায়রা সমুদ্র বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কলাপাড়ার পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের আয়োজনে বন্দরের প্রধান ফটকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলায় ২ ঘণ্টা বন্ধ থাকে বন্দরের প্রশাসনিক কার্যক্রম। এর আগে গতকাল একই সময়ে একই কর্মসূচি পালন করে কর্মচারীরা।

এ সময় বক্তব্য রাখেন পায়রা বন্দরের মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস, ইনল্যান্ড মাষ্টার আবদুল কাদের, শেখুল আরেফিন ও হিসেব সহকারী শফিকুল ইসলাম।

বক্তরা বলেন, গত ১৫ বছরে দ্রব্য মূল্য কয়েকগুণ হলেও বেতন ভাতা বারেনি তাদের। তাই দাবী না মানলে আরও কঠোর কর্মসূচি পালন সহ ভোট না দেওয়ার আল্টিমেটাম দেন কর্মচারীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network