1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সেনা ক্যাম্পে সাংবাদিকদের সাথে মতবিনিময় - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে সেনা ক্যাম্পে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সেনা ক্যাম্পে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বরিশালের গৌরনদী আর্মি ক্যাম্পে সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় স্থানীয় সাংবাদিকবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠিত সভায় গৌরনদী আর্মি ক্যাম্পের কমান্ডারসহ আমন্ত্রিত সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাংবাদিকদের সুসম্পর্ক ও যোগাযোগ বজায় রাখতে সেনা ক্যাম্প কমান্ডার আহবান করেন। পাশাপাশি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করা এবং মাদক নিয়ন্ত্রণসহ অন্যান্য যেকোনো সমস্যার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

সভায় নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

 

পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network