1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীর কাজিরচর ও বাহাদুরপুরে লাঙ্গল প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

মুলাদীর কাজিরচর ও বাহাদুরপুরে লাঙ্গল প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু–এর পক্ষে মুলাদী উপজেলায় ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন তাঁর একমাত্র কন্যা হাবিবা কিবরিয়া।

 

এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) দিনভর তিনি মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের খাসের হাট বাজার, জালিয়া কান্দা, দক্ষিণ কাজিরচর এবং বাহাদুরপুর ইউনিয়নের একতার হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

 

এ সময় হাবিবা কিবরিয়া তাঁর পিতার জন্য সবার দোয়া কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রদান করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

 

গণসংযোগকালে জাতীয় পার্টির বরিশাল জেলা, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা শাখাসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network