1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ডা. মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী ব্যানার উধাও - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে ডা. মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী ব্যানার উধাও

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী প্রচারণার ব্যানার খুলে ফেলার ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তারা।
বিবৃতিতে জানানো হয়, সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার রুপাতলী গোল চত্বরে মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী ব্যানার উধাও হওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বরিশাল-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ও সদস্য সচিব শহিদুল হাওলাদার বলেন, ‘দশ দিন আগে রুপাতলী গোল চত্বরে ডাক্তার মনীষা চক্রবর্ত্তীর ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু গতকাল সন্ধ্যায় কিছু পক্ষ এই ব্যানার খুলে ফেলে সেখানে ‘এখানে তারেক রহমানের ব্যানার টাঙ্গানো হবে’ লেখা দুটি কাগজ লাগিয়ে দেয়। পরবর্তীতে একই স্থানে আজ সকালে মুজিবর রহমান সরোয়ার এর ছবি সম্বলিত রঙিন পিভিসি ব্যানার টাঙানো হয়েছে।’
তারা এই আচরণকে দখলদারিত্বমূলক ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
বিষয়টি নিয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network