1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগামীকাল বরিশালে আসছেন তারেক রহমান , বিএনপির আনন্দ মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

আগামীকাল বরিশালে আসছেন তারেক রহমান , বিএনপির আনন্দ মিছিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে নির্বাচনী সফরের আসছেন আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি)। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষ্যে পুরো বিভাগজুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পরেছে।

 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তারেক রহমানের বরিশাল আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল করেছে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

 

আনন্দ মিছিলে উপস্থিত বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান বলেন, দলীয় চেয়ারম্যানকে স্বাগত জানানোর জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন হয়েছে। বিভাগের ২১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিভাগ এবং মহানগরসহ সাংগঠনিক আট জেলার নেতৃবৃন্দদের সফরের বিষয়টি জানানো হয়েছে।

 

সব জেলা, উপজেলা এবং ইউনিটের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরা চেয়ারম্যানের জনসভায় যোগদান করবেন। বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, দলের চেয়ারম্যান বরিশালে আসবেন বিষয়টি আমাদের কাছে অত্যন্ত আনন্দের। এজন্য নেতাকর্মী ও সমর্থকদের জন্য আমরা আলাদা করে টুপি ও গেঞ্জি তৈরী করেছি।

 

এর আগে তারেক রহমানের বরিশাল আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ২ ফেব্রুয়ারি বিকেলে বরিশাল নগরীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়েছিলো।

 

 

উল্লেখ্য, আগামীকাল ৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর আগে ২০০৬ সালে সর্বশেষ বরিশাল সফর করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসছেন। তার এই সফরকে ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network