1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দৌলতখানে যোগ্য প্রার্থী নির্বাচনে দুদকের বিলবোর্ডে - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

দৌলতখানে যোগ্য প্রার্থী নির্বাচনে দুদকের বিলবোর্ডে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং যোগ্য প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করতে ভোলার দৌলতখানে দৃষ্টিনন্দন দুইটি বিলবোর্ডের প্রশংসায় ভাসছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতখান পৌর শহরের জনসমাগম এলাকায় দুর্নীতি দমন কমিশনের দুইটি বিলবোর্ড তরুণ ও সাধারণ ভোটারদের নজরকারে। পৌর শহরের দক্ষিণ বাজার সেলিম চত্বরে (দুদক) বিলবোর্ডের মাধ্যমে দুর্নীতিবিরোধী বার্তা প্রচারে ভোটারদের দৃষ্টি আকষর্ণ করে।

 

দুদকের দুইটি বিলবোর্ড হচ্ছে : দেশকে ভালোবাসুন নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন এবং সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।

 

তরুণ ভোটারদের উদ্দেশ্যে এবং সচেতন সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই প্রচার প্রচারণার অংশ হিসেবে দুদকের এই পদক্ষেপ বলে জানাগেছে। নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি করতে এবং সুশাসন, ন্যায় বিচার ও টেকসই একটি দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মানের জন্য সৎ, যোগ্য প্রার্থী নিবার্চন করার লক্ষ্যে দুদকের এই বিলবোর্ড।

 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনতা ব্যাংকের পরিচালক ও সাবেক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের জানান, তরুণ ও সচেতন ভোটাররাই পারে আগামীদিনে দুর্নীতি মুক্ত ও পরিবর্তনের একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network