1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় উদয়কাঠীতে বিএনপি প্রার্থী সান্টুর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বানারীপাড়ায় উদয়কাঠীতে বিএনপি প্রার্থী সান্টুর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতিকের সমর্থনে বানারীপাড়া উপজেলার উদয়কাঠীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বাদ মাগরিব উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়াল বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি,সহ-সাংগঠনিক সম্পাদক জামাল রেজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গির হোসেন,

তথ্য ও গবেষণা সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দানবীর সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে বিজয়ী করার উদাত্ত আহবান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network