1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত করেন জহির উদ্দিন স্বপন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

গৌরনদীতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত করেন জহির উদ্দিন স্বপন

  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মহান ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও ১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত করেছেন বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন।

 

৬ জানুয়ারী শুক্রবার দুপুরে গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামে অবস্থিত এই ভাষা সৈনিকের কবর জিয়ারত করা হয়। এ সময় তিনি মহান ভাষা আন্দোলনে গোলাম মাহবুবের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। ‎

 

কবর জিয়ারতের সময় এম জহির উদ্দিন স্বপনের সঙ্গে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতিও ভাষা কাজী হোলঅম মাহবুবে ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সাবেক আহ্বায়ক জাকির শরীফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ‎

 

এ সময় নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ভাষা সৈনিকদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা যুগিয়েছে। তাঁরা গোলাম মাহবুবের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network