1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে প্রবাসী বিএনপি নেতাকে গণসংবর্ধনা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে প্রবাসী বিএনপি নেতাকে গণসংবর্ধনা

  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৌদি আরবের পূর্বাঞ্চল দাম্মাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান এনায়েত হোসাইনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রবাসী বিএনপি নেতা এনায়েত হোসাইন প্রবাস থেকে নিজ এলাকায় আসলে গৌরনদী উপজেলা বিএনপির কার্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় প্রবাসী বিএনপি নেতা বলেছেন, আমার বাবা চিরদিন দলের নিবেদিত কর্মী ছিলেন। তিনি সর্বদা দলের জন্য কাজ করে গেছেন। বাবার মতো আমিও কিছু দেয়ার জন্যই প্রবাস থেকে ছুঁটে এসেছি।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াজ ভুঁইয়া, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু, যুবদল নেতা রাইসুল ইসলাম রাসেদ, কাজী সোহাগ, শিবলুর রহমানসহ যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একইদিন রাতে গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিয়াশুর গ্রামের নিজবাড়িতে ফেরার পর সর্বস্তরের জনগণ প্রবাসী বিএনপি নেতা এনায়েত হোসাইনকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network