1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় জামায়াত প্রার্থীর প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : অর্ধলাখ টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বানারীপাড়ায় জামায়াত প্রার্থীর প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : অর্ধলাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ইলেকট্রোলাইট বাহনের মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারনার অভিযোগে ভ্রাম্যমান আদালতে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের জামায়াত মনোনীত  দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আলহাজ মাস্টার আব্দুল মান্নানের পক্ষে প্রচারণা চালানোর সময় তা জব্দ করে জরিমানা করেছে ভ্রাম্যমান আাদলতের বিচারক।
ঘটনাটি ঘটেছে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল-২ আসনের বানারীপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ডে। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জিএইচএম মুনীব ইলেকট্রোলাইট বাহনটিকে জব্দসহ জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারনার সাথে জড়িত মাহাবুবুল আলম টুটুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অনুমোদনবিহীন জব্দকৃত বাহনটি বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে প্রচারণা পরিচালনার দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএইচএম মুনীব জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network