1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জামায়াতের আমিরের সফরে পাল্টে যাচ্ছে দৃশ্যপট - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে জামায়াতের আমিরের সফরে পাল্টে যাচ্ছে দৃশ্যপট

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারনার ট্রেন চলবে আর মাত্র তিনদিন। সময় গড়ানোর সাথে সাথে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী আলাপ।

 

বরিশালের মেঘনা, কালাবদর ও তেঁতুলিয়া নদীবেষ্টিত দুই উপজেলা হিজলা ও মেহেন্দীগঞ্জ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে দুর্গম জনপদ হিসেবে পরিচিত এ দুই উপজেলা ও প্রশাসনিক থানা কাজিরহাট নিয়ে গঠিত বরিশাল-৪ আসন। এ আসনের মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ৯৭৫ জন।

 

এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৯৪২ ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার ৩০ জন। দুর্গম জনপদের এই মানুষের মধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পরেছে। এ আসনের ভোটের মাঠে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এরমধ্যে আলোচনায় রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী রাজীব আহসান, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যাপক মাওলানা আবদুল জব্বার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতী সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের।

 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের পাতারহাট সরকারি আরসি কলেজ মাঠে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বারের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধানঅতিথি হিসেবে এসেছিলেন জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনের পরেই বদলে যেতে শুরু করেছে ওই আসনের ভোটের মাঠের দৃশ্যপট। দেশব্যাপী জনপ্রিয় ডা. শফিকুর রহমানের বরিশালের প্রান্তিক জনপদ মেহেন্দিগঞ্জ সফরের পর নড়েচড়ে বসেছেন এলাকার ভোটাররা।

 

অবশ্য নির্বাচনী ডামাডোল বাজার অনেক আগ থেকেই এই আসনের অলিগলি চষে বেড়িয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবদুল জব্বার। পাশাপাশি দলটির আমীরের সফরের পর দাঁড়িপাল্লার সমর্থক থেকে শুরু করে এলাকার সাধারণ ভোটারদের মনোবল বৃদ্ধি পেয়েছে। দলের প্রধানের সফরের পর এ আসনের ভোটারদের মাঝে নির্বাচনের ভিন্নরকম উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

 

হিজলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নুরুল আমীন বলেন, দলের আমিরের আগমন ও ভাষণের মধ্যদিয়ে এখানে দাঁড়িপাল্লার গণজোয়ারের পালে আরো হাওয়া লেগেছে। নিরব ভোটাররাও এখন মুখ খুলতে শুরু করেছেন। তিনি আরও বলেন, সুষ্ঠু ভোট হলে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিপুল ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা বিজয়ী হওয়ার ক্ষেত্র তৈরী হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network