1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সব ধরনের যানবাহন ও নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে সব ধরনের যানবাহন ও নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল জেলাজুড়ে সব ধরনের যানবাহন ও নৌ-যান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি বলা হয়- ১১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দিনগত রাত ১২ টা পর্যন্ত বরিশাল জেলার সমগ্র এলাকায় ট্যাক্সি ক্যাব, ​পিক-আপ, ​মাইক্রোবাস ও ​ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

 

একই সময়ের বরিশাল জেলার সব এলাকায় লঞ্চ, ইঞ্জিন চালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) এবং স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত ক্ষুদ্র নৌ-যান বা সাধারণ নৌকা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

 

এছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। তবে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের জরুরি কাজে নিয়োজিত যানবাহন।

 

সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সংবাদকর্মী এবং নির্বাচন পর্যবেক্ষক (পরিচয়পত্র থাকা সাপেক্ষে)। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগের মতো জরুরি সেবা। বিমানবন্দরগামী যাত্রী বা বিদেশ ফেরত যাত্রী (টিকিট বা প্রমাণ প্রদর্শন সাপেক্ষে)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমতিপ্রাপ্ত একটি গাড়ি। মহাসড়ক এবং বন্দর থেকে পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় প্রধান প্রধান সড়ক।

 

বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, ‘শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য এই আদেশ জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network