1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-২ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাসদ প্রার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল-২ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাসদ প্রার্থী

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ‘মোটরগাড়ি’ মার্কার প্রার্থী আবুল কালাম আজাদ বাদল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

 

চিকিৎসকের পরামর্শে তিনি তার সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উজিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন মোটরগাড়ি মার্কার উজিরপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. করিম খান।

 

তিনি বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তাদের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ, ব্যানার টানানো, গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলাম।

 

উজিরপুর ও বানারীপাড়া দুই উপজেলাতেই দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তিনি আরও বলেন, আমাদের প্রার্থী আবুল কালাম আজাদ বাদল দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগলেও দলের আহবানে ও জনগণের প্রত্যাশার কথা বিবেচনা করে মাঠে সক্রিয় ছিলেন। তবে গত ৪ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে (বাদল) সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। বর্তমান শারীরিক অবস্থায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় অনিচ্ছাসত্ত্বেও আমাদের প্রার্থী আবুল কালাম আজাদ বাদল প্রচারণা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

 

সংবাদ সম্মেলনে তিনি (মো. করিম খান) প্রার্থীর পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনই আমাদের প্রার্থীর লক্ষ্য। সেই আদর্শে বিশ্বাসী প্রার্থীদের পক্ষেই আমাদের প্রার্থী আবুল কালাম আজাদ বাদল সকলকে ভোট দেয়ার আহবান করেছেন।

 

সংবাদ সম্মেলনের ব্যাপারে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ‘মোটরগাড়ি’ মার্কার প্রার্থী উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার পরামর্শেই এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network