1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থীর পাশে শেরেবাংলার পরিবার, সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এনপিপি প্রার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থীর পাশে শেরেবাংলার পরিবার, সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এনপিপি প্রার্থী

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বানারীপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতিকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

রোববার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনিস্টটিউশন (পাইলট) স্কুল মাঠে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল -২ (বানারীপাড়া -উজিরপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

 

এসময় তিনি বলেন,জনগনের অকুন্ঠ সমর্থনে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে দল-মত নির্বিশেষে যোগ্যদের চাকুরি হবে। প্রত্যেক পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী একটি করে ফ্যামিলি কার্ড পাবেন, খাল খননসহ কৃষিখাতের বৈপ্লবিক উন্নয়ন সাধন করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া আর কোনো দেশে জামায়াত ইসলামী নামে কোনো দল নেই। জামায়াত কোনো ইসলামি দল নয়। তারা ভোটের নামে জান্নাত বিক্রি করে কিন্তু জান্নাত দেয়ার মালিক তারা নয়,একমাত্র মালিক মহান আল্লাহ।তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তাদেরকে কেউ ভোট দিবেন না। দলের নেতা-কর্মী, সমর্থক ও জনতার উদ্দেশ্যে তিনি বলেন ১২ ফেব্রুয়ারী সারাদিন আপনারা ভোট কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবেন। যাতে কোনো দল ভোট কারচুপি করতে না পারে। তিনি নির্বাচিত হলে বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ব্রিজ নির্মানের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন এবং খেয়া চলাচলের টোল ফ্রি করার ঘোষনা দেন।

 

উঠান বৈঠকে বিশেষ বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন ও বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবুল কালাম শাহীন।বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েলের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শের -ই-বাংলা এ কে ফজলুল হকের নাতনী বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান একে রিপা হক,বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আহসান কবির নান্না হাওলাদার, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ সুমন হাওলাদার প্রমুখ।

 

এদিকে উঠান বৈঠকে উপস্থিত হয়ে বরিশাল -২ আসনে এনপিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাহেব আলী হাওলাদার রনী নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে সমর্থন জানান। এছাড়াও উঠান বৈঠকে শের-ই বাংলা একে ফজলুল হকের নাতি একে ফাইয়াজুল হক রাজুর স্ত্রী সালমা ফাইয়াজ ও ছেলে একে ফারদিন ফাইয়াজ সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

 

উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত উঠান বৈঠকটি জনসভায় রূপ নেয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network