1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিভাগ : ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল বিভাগ : ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে ৩০ প্রার্থীর প্রতিদ্বন্ধিতা

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক : বরিশালের ছয়টি সংসদীয় আসনে প্রচার-প্রচারণার নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন প্রার্থীরা। বিভিন্ন সংসদীয় এলাকার ভোটারদের দেওয়া তথ্যানুযায়ী বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

তবে ছয়টি আসনেই ধানের শীষ প্রতীকের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে লড়াই করতে হবে বাকি ৩০ জন প্রার্থীকে। যদিও মনোনয়নপ্রাপ্ত বিএনপির হেভিওয়েট প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোটের মাঠে তীব্র প্র্রতিদ্বন্ধিতার আভাস পাওয়া গেছে।

তারই ধারাবাহিকতায় রাজনীতির মাঠে শক্ত অবস্থানে থাকা বিএনপির সাথে প্রতিদ্বন্ধিতা করতে কৌশলে এগোচ্ছে অন্য দলগুলোর প্রার্থীরা।

বিভাগীয় সদর দপ্তর, বরিশাল শহর ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ (সদর) আসন বরাবরের মতো এবারও আলোচনার শীর্ষে রয়েছে। এ আসনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পঞ্চমবারের মতো বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তার (সরোয়ার) প্রতিদ্বন্ধি হয়ে চরমোনাই পীরের ভাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করীম এ আসনে বেশ শক্ত অবস্থানে রয়েছেন।

জোটে না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের আসন হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে। এছাড়াও ৪ লাখ ৯৩ হাজার ৯৫০ জন ভোটারের এ আসনে বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্ত্তী প্রার্থী হয়েছেন। এর বাহিরে থাকা জাতীয় পার্টিসহ বাকি তিন প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় মাঠে তেমন সরব ভূমিকায় দেখা যায়নি।

অপরদিকে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে চতুর্থবারের মতো মনোনয়ন পেয়েছেন এম জহির উদ্দিন স্বপন। আর এ আসনে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী, জেপি মনোনীত সাইকেল মার্কার প্রার্থী ছেরনিয়াবাত সেকান্দার আলী ও ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

যদিও আওয়ামী লীগ ও সংখ্যালঘুদের হিসেব খসে সাধারণ ভোটাররা বলছেন, ৩ লাখ ২৮ হাজার ২শ’ জন ভোটারের এ আসনের পাঁচজন প্রার্থীর মধ্যে জহির উদ্দিন স্বপনের সাথে মুল ভোটযুদ্ধ হবে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের।

বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে তৃতীয়বার মনোনয়ন পেয়েছেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এবারের হেভিওয়েট বিএনপির এ প্রার্থীর সাথে প্রতিদ্বন্ধিতা করতে হবে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আবদুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীনসহ সাত জনকে।

যদিও ৩ লাখ ৮০ হাজার ৪৯৬ ভোটারের এ আসন থেকে এরইমধ্যে জাসদের আবুল কালাম আজাদ ও এনপিপির সাহেব আলী সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বরিশাল মহানগরের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবরের প্রার্থীতা প্রত্যাহার করে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সমর্থন দেওয়া হয়েছে। জামায়াতের সমর্থনে ফুয়াদ বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন।

তবে ৩ লাখ ২৭ হাজার ৮৯৫ ভোটারের এ আসনে বিএনপি, এবি পার্টির পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী (বর্তমানে কারাগারে থাকা) বেশ শক্ত অবস্থানে রয়েছে। তিনবারের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু কারাগারে থাকলেও তার মেয়ে ও সহকর্মীরা প্রচার-প্রচারণার সাধারণ ভোটারদের মনজয় করে নিয়েছেন। ভোটাররা বলছেন, ছয়জন প্রার্থীর মধ্যে মূলত বিএনপির সাথে ভোটের লড়াই হবে এবি পার্টি ও জাতীয় পার্টির প্রার্থীর।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসানকে প্রার্থী করেছে বিএনপি। এখানে পাঁচজন প্রার্থীর মধ্যে মূলত বিএনপির সাথে এ আসনে প্রতিদ্বন্ধিতায় শক্ত অবস্থানে রয়েছেন দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার।

এছাড়া ৪ লাখ ১৭ হাজার ৫৪ ভোটারের এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব, চরমোনাই পীরের ছোট ভাই মুফতি সৈয়দ এছহাক আবুল খায়ের নির্বাচনী মাঠে রয়েছেন অনেক আগে থেকেই।

অপরদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান। ৩ লাখ ১০ হাজার ৪৯৭ ভোটারের এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করীম, জামায়াতে ইসলামীর মাওলানা মাহমুদুন্নবীসহ পাঁচজন প্রার্থীকে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network