1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এবি পার্টির ফুয়াদের সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ বিএনপির - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

এবি পার্টির ফুয়াদের সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ বিএনপির

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (মুলাদি-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ভোটের দিন ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ তুলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছে বিএনপি।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের প্রধান নির্বাচনী এজেন্ট ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এ অভিযোগপত্র জমা দেন। অভিযোগে বলা হয়, ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে প্রকাশ্যে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় সমর্থকদের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগে বলা হয়, যা নির্বাচন কমিশনের আচরণবিধি ও প্রচলিত আইনের পরিপন্থী।
এ অবস্থায় বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network