1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সদর আসনের বিএপি প্রার্থী সরোয়ারের গণমিছিল ও সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল সদর আসনের বিএপি প্রার্থী সরোয়ারের গণমিছিল ও সমাবেশ

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা।

এরই অংশ হিসেবে সমাবেশ ও গণ মিছিল করেছে বরিশাল সদর ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আজ সোমবার দুপুর ১২ টায় নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, শোককে শক্তিতে রুপান্তর করে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। এসময় সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে জেলা, মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগরীতে গণমিছিল করেন সরোয়ার। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর আগে গণমিছিলকে কেন্দ্র করে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা।

উল্লেখ্য, বরিশালের ৬ টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বরিশাল সদর ৫ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network