1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরকাউয়ায় যুবদল ও ছাত্রদল নেতার বাবার জানাযা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

চরকাউয়ায় যুবদল ও ছাত্রদল নেতার বাবার জানাযা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চরকাউয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম হাসান এবং চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের বাবার জানাযা আজ মাগরিব নামাজ বাদ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এবং চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান,বরিশাল জেলা দক্ষিণ তাঁতীদলের সভাপতি এস এম মাঈনুল হাসান ও বরিশাল জেলা দক্ষিণ তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার সুমন বরিশাল জেলা দক্ষিণ তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি মাহামুদুর হাসান মিলন ফরাজী, বরিশাল সদর উপজেলা যুদলের সদস্য সচিব মোঃ আলি হায়দারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

জানাযা শেষে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, দলের নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো বিএনপির ঐতিহ্য, সেই ধারাবাহিকতায় এই শোকের মুহূর্তে পরিবারটির পাশে দাঁড়ানো হয়েছে।

 

জানাযা নামাজে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল। সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network