1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৫ আসনে মই মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর ভোট প্রদান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল-৫ আসনে মই মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর ভোট প্রদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক | বরিশাল বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত মই মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

আজ সকাল ৯টায় নগরীর বগুড়া রোডস্থ এস.সি.জি.এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

​ভোটদান শেষে ডা. মনীষা চক্রবর্ত্তী উপস্থিত সাংবাদিকদের বলেন, “সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সংগ্রামের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

​তিনি আরও জানান, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদের ওপর নজরদারি এবং সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। শেষ পর্যন্ত জনগণের রায় দেখার অপেক্ষায় আছেন তিনি।

​উল্লেখ্য, ডা. মনীষা চক্রবর্ত্তী বরিশালের জনঘনিষ্ঠ রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। আজ সকাল থেকেই বরিশাল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network