1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নয় : ফয়জুল করিম - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নয় : ফয়জুল করিম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল নগরীর (বরিশাল-৫) রুপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম।

ভোট শেষে তিনি বলেন, বাহ্যিকভাবে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও ভেতরে ভিন্ন কিছু ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত থাকার সুযোগ নেই।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের চলমান ভোট পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।

ফয়জুল করিম বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। আজ সেই সুযোগ ফিরে এসেছে উল্লেখ করে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ও ভয়ভীতি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি বলেন, জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

তিনি আরও বলেন, ভোটাররা যাকে পছন্দ করবেন তাকেই ভোট দেবেন এটাই গণতন্ত্রের মূল কথা। তবে ভোটের প্রকৃত ফলাফল যেন বিকৃত না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা চাই না, জনগণের রায় অন্যভাবে প্রকাশ করা হোক। জনগণের ভোট যেন সঠিকভাবে প্রতিফলিত হয় বলেন তিনি।

নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন এই প্রার্থী। তার মতে, জনগণের ভোটের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনই একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রধান শর্ত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network