1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বরগুনায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়।

সকাল সাড়ে ৭ টার পুর্বেই লাইনে দাঁড়িয়েছে পুরুষ ও নারী ভোটাররা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের সংখ্যা।

বরগুনার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের দীর্ঘ লাইন। দীর্ঘ ১৭ বছর পর ভোটকেন্দ্রে আসতে পারায় ভোটারদের মাঝে উৎসাহ দেখা গেছে। ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে সরেজমিনে দেখা যায়, ভোট কেন্দ্রের আশেপাশে প্রার্থীদের বুথ করা হয়েছে।

ভোটার মনিরুজ্জামান মনির জানান, পরিবারসহ বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসেছি যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারি। সেই অনুযায়ী ভোটও দিয়েছি। কোনো ভয় নাই। উৎসবমুখর পরিবেশেই ভোট চলছে। অধিকাংশ কেন্দ্রে নারীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

জেলার ভোটকেন্দ্র গুলোতে নৌবাহিনী, পুলিশ মোতায়েনসহ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বডিওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এসব কেন্দ্রে নির্বাচন ্উপলক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সকাল থেকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ভোটকেন্দ্রগুলোতে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বরগুনা-১ আসনে সদর উপজেলার গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে হাবিবুর রহমান নামের হাতপাখা প্রতীকের একজন সমর্থককে ১ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বরগুনা-২ আসনে পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সন্দেহজনক ঘোরাফেরার দায়ে পাথরঘাটা পৌর বিএনপি’র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network