1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অসহায় পরিবারের মাঝে ব্যারিস্টার ফুয়াদের ঢেউটিন বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

অসহায় পরিবারের মাঝে ব্যারিস্টার ফুয়াদের ঢেউটিন বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব রহমতপুর এলাকার একটি অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ-এর অর্থায়নে স্থানীয় যুব সমাজ ও দলীয় নেতাকর্মীদের উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, দিনমজুর আবুল কালাম হাওলাদার দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের কারণে তার জরাজীর্ণ বসতঘরটি মেরামত করতে পারছিলেন না। বসবাসের অনুপযোগী হয়ে পড়া ঘরটিতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তার জন্য সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গত ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকালে আবুল কালাম হাওলাদারের হাতে ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেওয়া হয়। ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব ইঞ্জি. জি এম রাব্বী, বাবুগঞ্জ উপজেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মো. সাকিল হাওলাদার, যুগ্ম সদস্য সচিব মো. সোহাগ মৃধা, মাধবপাশা ইউনিয়ন এবি পার্টির প্রচার সম্পাদক জিহাদ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পী মো. কামরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম হাওলাদারের পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর নজরে ছিল। তার বসতঘরের বেহাল অবস্থা বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network