1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি

বরিশালে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সাধারণ ভোটারদের সাথে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের নিজ ভোটকেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

ভোট প্রদান শেষে এম জহির উদ্দিন স্বপন বলেন, বহু বছর পর সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে দিনের প্রথম প্রহরে ভোট দিতে পেরে আনন্দ অনুভব করছি। এদেশের মানুষ প্রায় দুই দশক পর অনেক ত্যাগের বিনিময়ে ভোটাধিকারের প্রয়োগের সুযোগ পেয়েছেন। অধিকার চর্চার এই সময়ে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই চর্চা ফিরে পেয়েছি। নিজের বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশা ব্যাক্ত করেন।

 

অপরদিকে বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান নিজ নিজ ভোটকেন্দ্রে প্রদান করেছেন। এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network