1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল–৩ আসনে প্রার্থীদের ভোট প্রদান, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল–৩ আসনে প্রার্থীদের ভোট প্রদান, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হয়।
বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট জয়নুল আবেদিন মুলাদী উপজেলার হোসনাবাদ গোলহোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁর ভোট প্রদান করেন।
লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া ভোট দেন বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।
দশ দলীয় জোট মনোনীত প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মো. সিরাজুল ইসলাম বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী ভোটকেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপকভাবে তৎপর রয়েছেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করাই প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network